গ্রাহক স্বার্থ সংরক্ষণে মোবাইল ফোন অপারেটরদের জন্য ইন্টারনেটের দাম
কমানোসহ ১৪ দফা নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত গণশুনানি
বা গ্রাহকদের মতামত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত আট বছরে কয়েক
ধাপে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্য মেগাবাইটপ্রতি ৭২ হাজার টাকা থেকে আট
হাজার টাকায় কমিয়ে আনা হলেও মোবাইল ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে সেই
আগের মতোই উচ্চ হারে চার্জ আদায় করা হচ্ছে। ২০০৪ সালে মোবাইল ফোন
গ্রাহকদের থেকে ইন্টারনেট সেবার চার্জ আদায় করা হতো প্রতি কিলোবাইটে দশমিক
শূন্য ২ পয়সা। আট বছর পর আজও সেই রেট অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন
অপারেটররা তাদের পি-১ প্যাকেজে একই হারে চার্জ আদায় করে যাচ্ছে।
এ
অবস্থার পরিবর্তনসহ মোবাইল ফোন সেবায় গ্রাহক স্বার্থ সংরক্ষণের স্বার্থেই
এমন উদ্যোগ নেওয়া হয়েছে। rhassan (at) btrc.go v.bd ও sunjib (at)
btrc.gov.bd ই- মেইল ঠিকানায় বিষয়টি সম্পর্কে গ্রাহকদের মতামত পাঠাতে বলা
হয়েছে।
এভাবে লিখতে পারেন...
মেইলঃ বিশ্ব যেখানে 4G-3g তে মাতামাতি ।সেখানে সোনার বাংলা এখনো ২জি
তে ঝুলছে ।তারপর আবার ডাটার দাম নাগালের বাইরে ।১জিবির দাম ৩৫০ এবং
আনলিমিটেড ডাটা ১০০০টাকা পড়ে যায় ।এ থেকে বোঝা যায় সোনার বাংলা ডিজিটালের
পথে যাচ্ছে না ।অথচ অন্যান্য দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে ৩জি নেটয়ার্ক
আমাদের অর্ধেক খরচে চালাচ্ছে ।পাশের দেশটাকেই দেখুন ভারত আমাদেরকে দেখায
দেখায় কত কম খরচে ৩জি নেটয়ার্ক চালাচ্ছে ।আপনারা যদি ৩জি দেশে এভিলেবল না
দিতে পারেন তাহলে দয়া করে ২জি নেটওয়ার্ক এর ডাটার মূল্য ৩ভাগের ১ভাগ করুন ।
।যেমনঃআনলিমিটেড প্যকেজ ভ্যাট সহ ১০০০ টাকা থেকে ৩৫০টাকায় আনা হোক ।তাহলে
সোনার বাংলা ডিজিটালের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে ।আর একটা কথা না জানালেয়
নয়ঃদেশের যদি অনলাইন নিউজ পোর্টালগুলোকে ৫লাখ টাকায় লাইসেন্স নিয়ে চালাতে
হয় তাহলে এদের মধ্যে প্রথম আলো,কালের কণ্ঠ ,আমার দেশ ,সমকাল এবং অন্যান্য
প্রিণ্ট সংবাদপত্র গুলোর অনলাইন সংস্করনকে কেন লাইসেন্স করতে হবেনা ।আমরা
চায় একটি সুষ্ঠ আইন বা নীতিমালা ।যারা এই পোর্টালগুলো চালায় তারা আধিকাংশই
তরুন বা বেকর ।সামান্য আয়ের এবং বেকারত্ব দূর করার জন্যয় তারা এগুলো চালায়
তারা কিভাবে এককালীন ৫লাখ টাকা দিবে ।অন্তত বাত্সরিক(৫০হাজার টাকা) করা
উচিত ।ধন্যবাদ

0 comments:
Post a Comment