বক্তাকে চুপ করিয়ে দেওয়ার অস্ত্র আবিষ্কৃত হয়েছে।
কোলাহলপূর্ণ পরিবেশ নিমিষেই শান্ত করিয়ে দিতে সক্ষম এমন অস্ত্র তৈরি
করেছেন জাপানের গবেষকেরা। স্থানান্তর যোগ্য ‘স্পিসজ্যামার’ প্রযুক্তির এই
অস্ত্র শারীরিক কোনো ক্ষতি ছাড়াই মুখ বন্ধ করে দিতে সক্ষম হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক খবরে এ তথ্য দিয়েছে। গবেষকেরা
জানিয়েছেন, অস্ত্রটি থেকে গুলির বদলে শব্দ তরঙ্গ বের হয় যা বক্তার
মস্তিষ্ক তরঙ্গ এলোমেলো করে দেয় ফলে তার কথা বলা বন্ধ হয়ে যায়। এ
অস্ত্রটি বক্তার দিকে তাক করে ট্রিগার চাপলেই কোনো ক্ষতি ছাড়াই তার মুখ
বন্ধ হয়ে যাবে এবং সাময়িকভাবে কোনো কথা বলতে পারবে না। অস্ত্রটি তৈরিতে
ব্যবহার করা হয়েছে ‘ডিলেইড অডিটরি ফিডব্যাক’ (ডিএএফ) প্রযুক্তি। এ
প্রযুক্তিতে অস্ত্রের সঙ্গে থাকা মাইক্রোফোনের সাহায্যে বক্তার বক্তব্য
ধারণ করা হয় এবং দশমিক দুই সেকেন্ডের মধ্যেই তরঙ্গ আকারে ফেরত পাঠানো হয়।
অস্ত্র থেকে বের হওয়া তরঙ্গ মানুষের মস্তিষ্ক তরঙ্গে প্রভাব ফেলে কথা বলা
বন্ধ করে দেয়। নির্মাতাদের দাবি, কোলাহলপূর্ণ পরিবেশ শান্ত করতে এ
অস্ত্রটি ব্যবহার করা যাবে।